• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন

“আশা ভোঁসলে—স্মরণে অমল সুর”

Reporter Name / ৯৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

 

কলমেঃ  ড. মনোরঞ্জন দাস

 

 

নিভেছে নক্ষত্র, নিনাদের নিঃশব্দ নীড় আজ,

নিভৃত নীরবে নামে নরম অনুরাগের সাজ।

তোমার কণ্ঠে মধুময় মায়ার মৃদু সুর,

সেই সুর আজও সংগীতের জ্যোতির নূর!

কণ্ঠের কুয়াশা কাঁপে কোমল কিরণের ভোরে,

বেদনা বিহ্বল বাতাসে বাজে বেদনাময় সুরে।

রেকর্ডের রেখায় আজও রয়েছে রৌদ্ররাগিণীর রেশ,

সময়ের স্রোতে সঞ্চারিত সুরের সজীব দেশ।

চোখের চাওয়ায় চঞ্চল চিরন্তন স্মৃতি জাগে,

নীরব নিশিতে নিভে না নির্মল অমৃতরাগে!

তুমি থেমে গেলেও, তবু তরঙ্গায়িত রয়,

প্রতিটি প্রজন্মে প্রস্ফুটিত প্রেরণার প্রগাঢ় জয়।

তোমার তানে তৃষিত তিমিরে তৃপ্তি জাগে,

তোমার সুরে সুদূর স্বপ্নের সেতুবন্ধন লাগে।

শ্রদ্ধার শিখায় শাশ্বত সুরের শোভা জ্বলে,

আঁধারে তুমি আলোর অমল দিশা হলে!

বহুভাষা বুকে বয়ে বেঁধেছ বৈচিত্র্যের বন্ধন,

ভারতভূমির ভিন্ন ভুবনে গড়েছ ঐক্যের স্পন্দন।

দেশের হয়ে দূরদিগন্তে দিয়েছ সুরের ডানা,

বিশ্বমঞ্চে বেজে ওঠে ভারতগৌরব তোমারই গানে!

বিদায় নয়—বিরামহীন বেঁচে থাকো তুমি সদা,

মানবমনে মগ্ন তুমি, মহিমায় চিরস্মরণীয়া!

 

 

রচনাকাল: ১২.০৪.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd