• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজ গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন ময়নুল হক

Reporter Name / ৩০৭ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দপ্তর সম্পাদক মো. ময়নুল হক।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকা মোঃ ময়নুল হক সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, এম. ইলিয়াস আলীর ঘনিষ্ঠ সহচর ও একান্ত সচিব ছিলেন তিনি। শিক্ষা ও সামাজিক অঙ্গনে তাঁর পরিচিতি এবং অভিজ্ঞতা বিবেচনায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে।
এছাড়াও কলেজের নতুন অ্যাডহক কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক যুবনেতা মোহাম্মদ মোনায়েম খান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত স্মারক পত্রে তাদের নিয়োগের সত্যতা নিশ্চিত করা হয়। যা গত ২৮ জুলাই কলেজের অধ্যক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে।শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয়তা এবং প্রতিশ্রুতিশীল ভূমিকা কলেজ পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন।
নতুন সভাপতির দায়িত্ব গ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রশাসনিক স্থিতিশীলতা ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে বলে অভিমত জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd