• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু

Reporter Name / ১৪৭ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে নামাজরত অবস্থায় এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন। ১৯ শে জুলাই রবিবার বিকেলে কটিয়াদী বাজার কলা মহাল দরগা জামে মসজিদে আসরের নামাজরত অবস্থায় মো: তারামিয়া (৬৫)নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃত তারা মিয়া কটিয়াদী পৌরসভার বাগরাইট গ্রামের মৃত মোহাম্মদ ইউনুস আলী মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে পৌরসভাধীন কটিয়াদী পূর্ব পাড়ায় বসবাস করতেন। তাছাড়া তিনি কটিয়াদী বাজারের একজন প্রতিষ্ঠিত তুলার ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী মুসল্লিদের নিকট থেকে জানা যায় রবিবার বিকেলে তিনি কটিয়াদী বাজারের কলমহল দরগা জামে মসজিদে জামায়াতের সাথে আসরের নামাজ আদায় করছিলেন। তৃতীয় রাকাত শেষে চতুর্থ রাকাতে দাঁড়ানোর পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে নামাজের বিছানায় লুটিয়ে পড়েন। নামাজ শেষে উপস্থিত মুসল্লীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মসজিদ সংলগ্ন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতা ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইশা খান জানান তারা মিয়াকে হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
তার পারিবার ও আত্মীয়-স্বজন সূত্রে জানা যায় মৃত তারা মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক জটিল রোগে ভুগছিলেন।
কলা মহল দরগাহ জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মিয়া খুবই ভালো ও সৎ লোক ছিলেন। তিনি মসজিদের একজন নিয়মিত মুসল্লি ছিলেন।
তারা মিয়ার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। মুসল্লী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd