• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

কবিতাঃ আজ-ও ভুলিনি!

Reporter Name / ৫২৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আজ-ও ভুলিনি তোমার নাম-ধাম অভিমান
আছো তুমি সিংহাসন পেতে আমার স্মৃতিতে স্বর্গোদ্যান!
আজ-ও তুমি বহ্নিশিখা মিল্কিওয়ের আর্তনাদ
আমি সত্যবাদী, যুধিষ্ঠির নই, চোখে নায়াগ্রা জলপ্রপাত!

অলীক স্বপ্ন দেখালে, বিবর্জিত স্বার্থপর হলে
ধূমায়িত চায়ের পেলায় বাষ্প হয়ে গেলে চলে!
বুকের পাঁজরের নিচে দিয়েছিলাম তেমায় ঠাঁই
আজ-ও মনে পড়ে শাপলা তুলতে তেমায় নিয়ে বৈঠা বাই!

ভরা-ভাদরে থইথই বানভাসি ক্ষেতে বহুদূরে যেথা ধান গাছ,
সবুজ ধানের পাতা গাঢ় দ্রুম রাজি মত জোছনা পোহায়, নাড়া দিয়ে চলে কচ্ছপ আর মাছ !
ঘাটে বাঁধা নৌকা চুরি করে দু’জনে আস্তে বৈঠা মেরে
ঢুকে যেতাম ধানের গভীরে,
নির্জন সেই জোছনায় ধান ঝোপের আড়ালে, কোলে মাথা রেখে কত আদর করেছি কবি-রে!

আজ আমার কাছে তুমি মহাকবি, আকি দূরে কল্পনায় তব ছবি
কত জলসা কত কবি মেলায় আবৃত্তি করো, নিজ কবিতা কিম্বা নজরুল, রবি!
আমার মনে স্মৃতি ভাসে নৌকায় লাফিয়ে ওঠা শোলমাছ
সাপে ধরা ব্যাঙের কান্নায় কেঁপে উঠে, ঘেঁষতাম তোমার কাছ!

ধানক্ষেতের আড়ালে কত খুনসুটি,
শাপলা ক্ষেতে বেয়ে যাওয়া নায়ের শব্দে দিতাম গুটিশুটি!
ভেক, ডাহুক, কোড়ার জুটি হারা বিরহ ডাক, নিজ জীবনে সত্যি হলো মোটামুটি!
কত এসএমএস কত চিঠি, কত খবর পাঠায় নাই সাড়া, শত্রুরা হেঁসে কুটিকুটি!

আজ-ও ভুলিনি, স্মৃতির স্বর্গোদ্যানে তুমি চির অক্ষয়
স্মৃতির বাগানে ঠায় দাঁড়িয়ে, সোকাত্রার নিরব প্রহরী “ড্রাগন ব্লাড ট্রির, ন্যায়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd