কলমেঃ সাহেলা সার্মিন
আমি রোজ একবার হলেও
নিরবে আত্মসমর্পণ করি
শুধু তোমার নামে—
আমার সমস্ত অহংকার
ভেঙে চুরমার হয়ে যায়
শ্রাবণে বাঁধভাঙা ঢেউয়ের মতো।
আমি মন ভরে ভালোবাসি
হই আকাশ সমান অপরাধী
তবুও বারবার টানে অপরাধে!
রাতের আঁধারে করি আত্মসমর্পণ
উজার করে দেই
ভাবনার বিলাসে—।
বাটখারায় মাপি নিষেধের পালা
হোক তবে মৃত্যুদ্ণ্ড
এহেন অপরাধে।
তোমার অশরীরী আত্মা
ভর করুক আমার ওপর
চলে তার গোপন প্রার্থনা।
হলুদ বসন্তের সন্ধ্যার মতো
বাতাবি লেবুর গন্ধখানি
আমার বসন্তে অম্লান —
জেনে রেখো আজন্ম আত্মসমর্পণ।