• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন

কবিতাঃ আমার দেশ আমার পতাকা

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

আমার দেশ আমার পতাকা,
আমার জন্মভূমি।
এই বাংলায় হবে না কখনো।
তোমার চরণ ভূমি।

এই দেশ আমার বাবা চাচার,
দাদা দাদীর সবার।
এই দেশ আমার মা খালাদের
ভাই বোনদের আবার।

এই দেশ আমার মাতৃভূমি,
পাড়া প্রতিবেশীদের।
এই দেশ হলো গরীব মেহনতী,
রিকশাওয়ালা ভাইদের।

এই দেশ হলো কৃষক শ্রমিক,
জেলে তাঁতি যাঁরা।
দেশাত্মবোধ আছে যাদের,
দেশের মালিক তারা।

অচেনা দেশ হতে হঠাৎ তুমি,
উড়াল দিয়ে এসে।
আকারনে মাতব্বরি খবরদারি,
করছো দেখি শেষে।

সহজ সরল মানুষগুলোর
রক্ত খাচ্ছো কেন চুষে?
কোনো মতে পার পাবে না,
বাঙালি উঠবে যখন ফুঁসে।

প্রয়োজন হলে দেশের মানুষ
এক হয়ে যাবো মোরা।
জীবন দিয়ে রক্ষা করবো,
আমার দেশ আমার পতাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd