কলমেঃ সৈয়দা রাজিয়া সুলতানা শিম্মা
কে তুমি?
আমি স্বপ্ন, কোথায় তোমার বসবাস?
তোমারই অন্তরে,
যতবার তুমি হৃদয়ের গভীর থেকে স্মরণ করেছো
ততবারই আমি তোমারই অন্তরে জেগে উঠেছি।
আমার এই অস্তিত্বে সাড়া দাও যে তুমি।
তোমার ভাবনাই আমি জেগে উঠি তোমারই অন্তরে।
জেগে উঠি প্রতিদিনই প্রতিনিয়ত তোমারি অন্তরে।
আমাকে যে অসীম সাহস যোগিয়েছো তুমি স্বপ্ন দিবার জন্য।
আমি মাঝে মাঝে হারিয়ে যাই তোমার গোধূলি অন্তরের ভিতর।
তোমার ব্যাথাতুর আঁখি আমায় যে ডাকে!
স্বপ্ন যদি কখনো তোমার দেখা পেতাম আমি
আষাঢ়ের কোন এক বৃষ্টিভেজা শীতল ছায়াতলে।
বসতির খোঁজে নিরবছিন্ন নীরবতাই নিস্তব্ধতায়
একাকী কোন রজনীতে।
আমার যে আপনজন খুঁজি তারে
আমি তোমারি স্বপ্নের মাঝে।
স্বপ্ন আমি বড্ড বেশি বিশ্বাস করি তোমাকে
এই বিশ্বাসটুকু রাখতে পারবে?
কোথায় তুমি স্বপ্ন আমি আকন্ঠ ডুবেছি তোমাতে
তুমি যখন আসো আমার মাঝে
তোমাকে ভাবতেই আমি শিহরিত হই,
প্রবল উত্তেজনাই আমি মাতাল হয়ে যায়।
স্বপ্ন তুমি সত্যিই একান্ত আমারই হবে!
স্বপ্ন ভালোবাসায় উচ্ছাসের মত আমার মরণ হোক।
স্বপ্ন তুমি আমার আমারই থেকো।