কলমেঃ সাহেলা সার্মিন
তুমি এখনো আমার চেতনার ভিতর
এক অস্থির জলোচ্ছ্বাস,
জানি না কবে শেষ হবে
ভাবনার কক্ষপথ পরিক্রমণ।
বর্ষার আকাশে ভেসে যাওয়া মেঘ
অগণিত পত্র-পল্লবের শ্বাস-প্রশ্বাস
সবুজের নিঃস্বরণে—
আমার অণুচক্রিকা।
তুমি এখনো মিশে আছ
শীতের শিশির ভেজা সরিষা ফুলে,
নদীর দুই কুল ছাপিয়ে জলরাশিতে
নিঃশব্দের গহ্বরে দ্রবিভূত; এবং
ছেঁড়া ছেঁড়া তুষার জ্যোৎস্নায়।
তুমি বিচ্ছেদ, তুমি সন্ধি,
তুমি চেতনার অভিবাস,
যথা ইচ্ছে যাও যতো দূরে—
ঐ দূর সূদুরের ধূমকেতু সুরে,
যতোই হারাও পবন পাড়ায়
জড়াবো আবার রেশমি সুতায়।
আসুক সত্য মৃত্যু কঠিন জ্বরা
জীবন্ত চেতনার শিরদাঁড়া।