• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

কবিতাঃ তুই ফিরবি বলে

Reporter Name / ৬০৯ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

কলমেঃ আফসানা আক্তার

আজ বাতাসের গায়ে রংধনু আঁকা
পাহাড়ের গায়ে আতশবাজির ফুলকি ফোঁটা।
ঝর্ণা ছোটে নদীর ধারায়
আকাশ ভাসে তারার মেলায়।
কোন সে খুশির ঢেউয়ের তালে
নৌকা ছোটে সুরের পালে,
কিসের নেশায় বকের সারি
সন্ধ্যে বেলায় জটলা বসায়।
সময় এখন ফিরবে বাড়ি
তাইতো সবাই গাঁথছে এখন-
বকের সারি নকশি কাঁথায়।

পাখির দল আজ গাছের শাখে
কিসের আশায় চাদর পাতে,
গাছের পাতা কিসের আশে
ভোরের রোদের ঝিলিক মাখে।
অসময়ে কোকিল কেন কুহুতানে
কোন সেদিনের স্মৃতির টানে,
কিসের নেশায় কৃষ্ণচূড়া
ফুলের থোকার পসরা সাজায়।
কোন সে খুশির পাগল হাওয়া
লতায় পাতায় কাঁপন ধরায়।

শুনবে যদি আসল কথা
আমার পিছু ধরো-
খুঁজতে যাবো সাগর তলে,
মুক্তারা সব স্বরলিপি আঁকে।গল্পকথা থরে থরে।

কেউ ভাবেনি এই সে আশা
যার আসাতে গল্পমাখা,
এক ফালি চাঁদ উঠলো হেসে।স্মৃতি সুখের কাব্য বেশে।

আমি তখন ভাবছি বসে
একি হলো!উঠছি কেঁশে
সবাই সুরে গান ধরেছে-
ঝরণারা আজ কাব্য লিখে
তোর সেই আসার দিন গুণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd