মোহাম্মদ মনজুর আলম অনিক
বড়ো নেতা টাকা দেয় জনতার কাছে
জনতা পায়না টাকা মেজো নেতা খায়,
ছোট নেতা পেতে পেতে বলে আর নাই
জনগণ কাঁচকলা অশ্রু জল মুছে।
রিলিফের কার্ডগুলো ধনী লোক পায়
দিন দুখী লোকগুলো টাকা দিয়ে কিনে,
কার্ড বেচে নেতা খেতা পয়সার গুনে
হয় নাকো যার টাকা তার কার্ড নাই।
ন্যায়নিতি কই গেল হায় পচাঁনীতি!
ডুকরে কাদেরে ভাই দেশে ন্যায়নীতি।
থাকতো দেশেতে যদি ন্যায় সত্য নিষ্ঠা
সব লোক ভালো হতো সততার গুনে,
সবখানে হতো ভাই ন্যায়ের প্রতিষ্ঠা
সততা রাখতো ধরে লোকে মনে প্রাণে।