জান্নাতুল ফেরদৌস পিংকি
আমি নারী,
আমি সব পারি।
হাজার কষ্টে মুখ ভরে হাসি
আবার সুখ এলে,
সবাইকে বিলাতো জানি।
আমি নারী,
তাই সব পারি।
পারি সব নির্যাতন, অবহেলা সইতে
পারি আবার দুঃখ ভুলে থাকতে।
যখন কেউ একটু ভালোবাসা দেয়।
ভালোবেসে দিই সব উজার করে।
আমি নারী,
তাই বলেই কি সব পারি?
আমি রাঁধি আবার চুলও বাঁধি।
আমি ঘরে,বাইরে সব করেছি জয়।
আমি তো ঘরে, ঘরে আছি।
আছি সবার মনে।
তবে, কেন এই অবহেলা, নির্যাতন এত কষ্ট?
নারী বিনে হতে পারে কি পৃথিবী?
হতে পারে, কারো জন্ম?
মনে রেখো আমি নারী!
আমি সেই নারী,
যে তোমার পথে হাত ধরে হেঁটেছি।
আমি সেই নারী,
যখন তুমি বিছানায় অসুস্থ ছিলে পাশে ছিল যে।
আমি সেই নারী,
যখন তোমার কষ্টে কেউ পাশে ছিল না।
ছিলাম আমি।
আমি সেই নারী,
ভালোবাসার টানে কাছে নিয়ে যারে সুখ পেয়েছিলে। আমি সেই নারী।
পৃথিবীর সবচেয়ে বেশি সুখী হয়ে ছিলে যখন,
সেই সুখটাও দিয়েছিলাম আমি।
আমি সেই নারী।
আমি নারী,
আমি সব পারি।
শুধু মুখ বুঝে থাকি।