আমাকে ভালবাসতে না পার অন্তত
তোমার ঘৃণায় আমাকে রেখো।
সান্তনা তবুও একটা কিছুতে তো আছি।
সামনে না আসো- মাঝে মাঝে স্বপ্নে দেখা দিও।
বাস্তবে ছুঁতে না পারলেও স্বপ্নেতো দেখা পাবো।
এটাই বা কম কীসে?
কেমন আছো- মাঝে মধ্যে জানিও।
আমাকে ছাড়া যে তুমি ভালো আছো
এটা জেনে খুব ভালো লাগবে আমার।
ফিরে আসতে চাইলে নিঃসংকোচে জানিও!
পরম মমতায় বুকের গভীরে আগলে রাখবো,
পাছে আবার হারিয়ে না যাও।