• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

কবিতাঃ বৃষ্টিভেজা পথের প্রতিবাদ

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কলমেঃ হাসান মোছাদ্দিক

আকাশভরা ঘন মেঘ, নগর ভাসে জলে,
শিক্ষার্থীর স্বপ্নগুলি কাঁদে নিভৃত তলে।
পুস্তক বক্ষে আঁকড়াইয়া চলে কিশোর প্রাণ,
প্রতিটি পদে সংগ্রাম যেন জীবনেরই গান।

পথের স্থানে নদী বহে, স্রোত বহে নিরন্তর,
তবু তাহার বুকের মাঝে জাগে শিক্ষার স্বর।
কাদামাখা সে পায়ের তলে ভবিষ্যতের আশা,
ঝড়ের ভিতর উচ্চারিত হয় অধ্যবসায়ের ভাষা।

যে সিদ্ধান্ত দূর প্রাসাদে অঙ্কিত হয় কাগজে,
পথের দুঃখ কি তাহারা দেখে হৃদয়-মাঝে?
অশ্রুসিক্ত চোখের ভাষা শুনুক সকলে আজ,
মানুষেরই কল্যাণ হউক প্রতিটি কর্মের সাজ।

পরীক্ষা কেবল সংখ্যা নহে, নহে কেবল দিন,
তাহার মাঝে জড়ায় থাকে সহস্র স্বপ্নলীন।
অতএব নীতির সাথে থাকুক করুণার হাত,
দায়িত্বেরই আলোক জ্বালুক প্রতিটি প্রভাত।

যে রাষ্ট্র সন্তানের তরে রাখে মমতার দ্বার,
সেই রাষ্ট্রই ভবিষ্যতে হয় সত্যে মহাকার।
ন্যায়ের বাণী উঠুক ধ্বনি জনমানব মাঝে,
সহমর্মিতার সূর্য উঠুক মানবতার সাজে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd