• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

কবিতাঃ বেলীফুল

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কলমেঃ আয়শা আক্তার

বুঝলেন শুভ্রবাবু,
পরের জন্মে বেলিফুল হবো।
শুভ্রতার এক অবিনাশী প্রহর হবো।
হয়তো কোনো কিশোরীর অবাধ্য খোঁপার বাঁধন হবো।
কিংবা তপ্ত দুপুরে কারো ঘামে ভেজা স্নিগ্ধ সুবাসের কারণ হবো।
শাদা শাড়ির আঁচলে লেগে থাকা এক চিমটি মায়া হবো।
কিংবা আপনার মতো ক্লান্ত প্রেমিকের চোখে লুকানো একপলক প্রশান্তি হবো।
হবো বর্ষার ভোরে ফুটে থাকা কোনো এক শুভ্রলতার বাগান,
যাকে ছুয়ে দিলে দূর হয়ে যাবে সব জমাট বাঁধা অভিমান।
শেষমেশ সাদা কাফন হবো।
নারী না হতে পারলেও,
শেষ বিদায়ের পবিত্রতায় মিশে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd