মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ
মা ডাকলে কি অপরূপ,
মিষ্টি মধুর লাগে।
মায়ের ডাক হৃদয় মাঝে,
শুধু স্পন্দন জাগে।
বিপদ আপদ আসবে যখন,
থাকবে দুরে সবাই।
মা যায় না দুরে কোথাও,
পাশে থাকবে সদাই।
মায়ের মতন হয না কেহ,
এই দুনিয়ায় আপন।
মা বুকে আগলে রাখে কষ্টে,
গড়া জীবন যাপন।
মায়ের কাছে পাই আামি,
আদর সোহাগ মমতা।
মায়ের মতো ধৈর্য ধারণ,
নাই তো কারো ক্ষমতা।
মায়ের আদর সোহাগ ভরা,
আছে ভালোবাসা।
মা জোগায় শক্তি সাহস,
বেঁচে থাকার আশা।