এক সাগর ও রক্তের বিনিময়ে.. বাউলের একতারাতে..
তোমাদের নাম ঝংকৃত হবে ঝংকৃত হবে!
আজ সত্যি তোমাদের নাম
সমস্ত বাঙালির মুখে মুখে ঝংকৃত হয়
হে বীর সমস্ত মুক্তি সেনা
তোমাদের কথা শুনে উজ্জীবিত হয়ে যায় আবার, আবারো বাংলার নব প্রজন্ম!!
তোমাদের নয় মাসের যুদ্ধের কাহিনী শুনতে চায় এই নতুন প্রজন্ম
সমস্ত বাংলার বুকে আজ তোমাদের নাম ঝংকৃত হয় মুক্তি সেনা মুক্তি সেনা মুক্তি সেনা।।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা!!!
তোমরা বরেন্য! তোমাদের কথা কোনদিন ভুল হবেনা সমস্ত বাঙালির অন্তরে!!
কত মুক্তি সেনা শহীদ হলো এই স্বাধীনতার প্রান্তরে!
কত মায়ের বুক খালি হলো এই স্বাধীনতার কারণে
কত বধু স্বামী হারালো এই স্বাধীনতার জন্য
কত সন্তান তার বাবাকে হারালো এই স্বাধীনতার জন্য!
কত জীবন, জীবনের সাধ পেল না এই স্বাধীনতার জন্য!
কত লক্ষ মানুষের ক্ষয় আর ক্ষতির
মাশুল দিয়ে আসলো এই স্বাধীনতা।।
স্বাধীনতা তোমার জবাব নাই।
স্বাধীনতা অর্জনের ত্যাগীদের জানাই সশ্রদ্ধ সালাম!!
হে স্বাধীনতা! তুমি বাংলার সুনাম! তুমি বাংলার মানচিত্র!
তুমি বাংলার লাল সবুজের পতাকা!!
স্বাধীনতা তুমি ধন্য! স্বাধীনতা তুমি বরেন্য।