কালের চক্রে ক্ষেত্র বদলে যায়
জীবনবাজি কারসাজি মনেহয়
শ্রদ্ধাবোধহীন মুগ্ধতা হেরে যায়
মায়ার সম্পর্কও ক্রমে ক্রমে হায়!
উবে যায় কর্পূরের ন্যায়,
আঘাতে তো আরো ক্ষয়ে যায় –
বন্ধন তখন শৃঙ্খলে রূপান্তর হয়।
খুবকরে ভালোবাসি যে একদিন বলেছে
কালের আবর্তে সেও কোথায় হারিয়েছে।
সেদিনের প্রিয়মুখ অচেনা হয়ে গেছে।
বাস্তব সত্য কর্মযজ্ঞে হার মেনেছে
প্রেক্ষাপট আর পরিপ্রেক্ষিত ভীষণ বদলেছে
কায়ার-মায়ার রূপান্তরও বিস্তর ঘটছে।