বড় মুশকিল ছদ্মবেশে
স্বার্থপরকে চেনা দায়
কর্ম শেষে আসল রুপটা
তখন তাদের দেখা যায়।
স্বার্থপর কে চিনতে তুমি
করো যদি প্রথম ভুল
সারা জীবন সইতে হবে
দিতে হবে মহা শূল।
নিজের স্বার্থ উদ্ধার করতে
তোমার সাথে মিশবে খুব
স্বার্থ শেষে পালাবে সে
তোমার থেকে দিবে ডুব।
সুযোগ বুঝে বন্ধু তোমার
লুটে পুটে করবে শেষ
সেদিন তুমি বুঝবে রে ভাই
থাকবে তখন কষ্টের রেষ।
সহজ মানুষ যতো আছে
তাদের কিন্তু খুব বিপদ
ওপরে রয় বিষফোঁড়ারা
নীচেই থাকে তার শ্লীপদ।
স্বার্থবাদী লোকের জন্য
মনটা ভেঙে হয় রে চুর
অবিশ্বাসের যাঁতাকলে
হৃদয় বীণায় করুণ সুর।
বিনা স্বার্থে কেউ থাকেনা
চলতে পথে জীবনে
সকল বাধা যায় যে কেটে
রইলে প্রভুর স্মরণে।