• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত গল্প: অট্টহাসির শবযাত্রা রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং আমেরিকান প্রবাসী আনছারুল ইসলামের ফেইসবুক পোষ্ট নিয়ে বিব্রত উত্তরবঙ্গবাসী তুমি দেবে কি ভালোবাসা নাকি পোড়া ক্ষত?

কবিতাঃ হেরে যাচ্ছে মানবতা আজ

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম

হেরে যাচ্ছে মানবতা আজ,
হেরে যাচ্ছে মানুষ।
হেরে যাচ্ছে নিরাপত্তা আর,
হেরে যাচ্ছে ফানুস।

পথ ঘাট আজ নিরাপদ,
নাই নিরাপদ কোথাও।
মানুষের ভেতর বিবেক বুদ্ধি,
হয়ে গেছে আজ উধাও।

আইন শৃঙ্খলা মানছে না তো,
শুধু অরাজকতা।
চুরি ডাকাতি খুন খারাপি,
নাই তার নৈতিকতা।

মানুষের সামনে মানুষ ক্ষুন,
বলছে না কেউ কিছু।
সায় পাচ্ছে অপরাধি আজ,
ছুটছে পিছু পিছু।

অপরাধ আজ চলছে বেড়ে
থামছে না যে আর।
পরিত্রাণের উপায় কি তার,
হবে কি এর নিস্তার?

আর কত প্রাণ গেলে আজ,
হবে অমানবিক রোধ
আর কতো রক্ত ঝরিলে,
হবে মানবতার বোধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd