• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন

কবিতা: বিষাদ ভরা খোকার ঈদ

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মোহাম্মদ মনজুর আলম অনিক

ওই দেখ মা ছেলে পুলের
গায়ে নতুন জামা,
সবার মুখে হাসি খুশি
মা দিচ্ছে চুমা।
আমার গায়ে নেই কেন মা
নতুন জামা প্যান্ট?
আমার গায়ে ও নেই কেন মা
আতর সুরমা স্যন্ট?

বলোতো মা বাবা কোথায়
কাপড় আনতে বলি,
ওদের মতো হেসে খেলে
হর্ষে মেতে চলি।
ওমা, কান্দো কেন
মুখ ঘুরালে কেন?
তবে কি মা বাবা নেই
জগতে এ হেন?

এই না সেদিন বললে তুমি
আসবে বাবা ঘরে,
নতুন জামা নতুন প্যান্ট
আনবে আমার তরে।
কই গো মাতা বাবা আমার
আসলো না তো বাড়ি,
আনলো না তো জামা প্যান্ট
তোমার তরে শাড়ি।

মনে মনে বলে মাতা
“খোকন সোনা ওরে,
তোর বাবা যে বেঁচে নেই
এই ধরণী পড়ে।
কেমন করে বুঝাই তোরে
আসবেনা সে ফিরে,
আনবে নাকো জামাকাপড়
এই আমাদের তরে।

ঈদের দিনে সব ছেলেরা
বাবার হাতটি ধরে,
ঈদগাহেতে যাবে চলে
নামাজ পড়ার তরে।
তোর বাবাও জগৎ মাঝে
থাকতো যদি বেঁচে,
মুখ লুকাতে হতো নারে
আঁচল তলার নিচে।

তোকেও সোনা নিয়ে যেত
ঈদগাহের মাঠে,
কতই মজা হতোরে তোর
থেকে কোলে পিঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd