• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন আযম খান সরকারি কমার্স কলেজের দুই কৃতি শিক্ষার্থী মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান বাক্সে মিলল শেখ হাসিনার নামে চিরকুট

Reporter Name / ১৯০ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাগলা মসজিদ সাম্প্রতিক বছরগুলোতে আস্থা,বিশ্বাস ও আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে দানের ব্যতিক্রমী ধারার জন্য এই মসজিদ বাংলাদেশ সহ উপমহাদেশে ও পরিচিতি পেয়েছে।প্রতিবারই এই ধারায় যুক্ত হয় নতুন চমক। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি।

এদিকে,পাগলা মসজিদের দানবক্সে পাওয়া গেল আওয়ামী সমর্থক এর একটা চিরকুট। যে চিরকুটে লেখা রয়েছে, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে টাকা গণনা শুরু হয়।

চিঠিতে লেখা রয়েছে,শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে,জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

জানা গেছে, এবার ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য,মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী,পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী,রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হয়।

এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরো দুইটি দানবাক্স।

উল্লেখ্য, ৪ মাস ১৮ দিন পর আজ শনিবার (৩০ আগস্ট) সকালে খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। সময় বে‌শি নি‌য়ে দানবাক্স খোলায় অনেকেই ধারণা করছেন, এবার দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সকাল ৭টায় দানবাক্স খোলার কাজ শুরু হয় জেলা প্রশাসনের উপস্থিতিতে। দানবাক্সগুলো খোলার পর সংগৃহীত টাকা বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়।

টাকাগু‌লো ভর‌তে মোট ৩২টি বস্তার প্রয়োজন হয়। সঙ্গে রয়েছে সোনা-রূপার অললংকার ও বিভিন্ন দেশের মুদ্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd