• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিকড়ের টানে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, বাবা-মায়ের কবরের পাশে আবেগঘন মুহূর্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মোবাইল ফোন উদ্ধার! প্রকৃত মালিকের নিকট হস্তান্তর বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কটিয়াদীতে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার পদোন্নতিতে কোটা দাবির প্রতিবাদে প্রকৌশলীদের মানববন্ধন পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত কবিতাঃ প্রকৃতির প্রেম শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন, ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের ম্যানিটোবায় MBLC-এর বার্ষিক পিকনিক ২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মোবাইল ফোন উদ্ধার! প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৬১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
৬ই সেপ্টেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৬১ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, অফিসার ইনচার্জ, (কোতয়ালী) মোঃ জসীম উদ্দীন, ইনচার্জ, সাইবার ক্রাইম মনিটরিং সেল জনাব এইচ.এম. মাহমুদ সহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd