• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) “সীরাত কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত সাতকানিয়ায় স্টার লাইনের ধাক্কায় স্কুলছাত্রী আহত: ২ মহাসড়ক অবরোধ, চালক আটক Poem: When I Love You নওগাঁয় ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল ও চাকু উদ্ধার রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার

খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

Reporter Name / ৩৯২ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার রাত ২ টা থেকে রোববার সকাল ৭ টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করেন । যৌথবাহিনীর সদস্যরা সেখান থেকে বৈদেশিক মুদ্রা এবং পাইপগানসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেন। এ সময়ে সেখান থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শামসুর রহমান রোডের বাসিন্দা গগন দত্তের ছেলে আব্দুর রহমান (নওমুসলিম) একই এলাকার বাসিন্দা বাবু গাজীর ছেলে মোঃ ইদ্রিস গাজী এবং গ্রেনেড বাবুর বাবা জোনায়েদ চৌধুরী মিন্টু।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম অভিযান এবং তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী এবং নৌ-বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে রাত ২ টার দিকে অভিযান চালায়। রাতে তারা ওই বাড়িতে তল্লাশি চালায়। এ সময়ে তারা সেখান থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ২৫ টি ক্রেডিট কার্ড, ২৬৮ মালয়েশিয়ান রিংগিত, ৫০ দিহরাম, ৩৩০ ভারতীয় রুপি, ৪৮১ ইউএস ডলার, ২ টি স্মার্ট ও ৩ টি বাটন ফোন এবং দুইটি ব্যাংকের স্বাক্ষর করা চেক বই উদ্ধার করেন। অভিযান শেষ হলে যৌথ বাহিনীর সদস্যরা আটক ওই তিনজনকে খুলনা থানায় হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd