মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ:
খুলনা জেলার রূপসা উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে। জানা যায়, নৈহাটি ইউনিয়নের জয়পুরে খ্রিস্টান কলোনি এলাকার দক্ষিণপাড়ায় গত ৮ জুন রাতে এক গৃহবধূকে (২৩) নিজ বাড়িতে স্বামীকে আটকে রেখে জোরপূর্বক সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভিকটিমের স্বামী মোঃ সোহেল রানা জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনজন যুবক তাকে রূপসা কলেজের পাশ থেকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে একটি মোটরসাইকেলে করে তাদের নিজ বাড়িতে নিয়ে জান তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনায় অভিযুক্তরা হলেন একই গ্রামের মোঃ পারভেজ খান (পিতা: পনু খান) বাগমারা। ২ রাতুল, পিতা (ড্রাইভার মাসুম শেখ ) রেল কোয়ার্টার বাগমারা, ও মোঃ মাসুদ (পিতা অজ্ঞাত)। এদের মধ্যে মাসুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর স্বামী ও স্বজনরা ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং মেডিকেল পরীক্ষার অপেক্ষায় আছেন। ভিকটিমের স্বামী আরও দাবি করেন, সম্প্রতি গ্রেনেট বাবুর সহযোগী মিরাজ নামের একজনকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ায় প্রতিশোধ নিতে এই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ মোতাবেক থানায় মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। উক্ত আসামিদেরকে জেল হাজতে পূরণ করা হয়েছে বলেও জানিয়েছেন।