• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

খুলনা পাবলিক কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য প্রতিযোগিতা ও সীরাত মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি খুলনা
শনিবার ৬ সেপ্টেম্বর: খুলনা পাবলিক কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে কেরাত, আজান, হামদ-নাত, বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও শ্রদ্ধার সাথে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুজ্জামান শিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, খুলনা বিভাগ। সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, পদাতিক, অধ্যক্ষ, খুলনা পাবলিক কলেজ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা পাবলিক কলেজের সম্মানিত শিক্ষক-কর্মচারীবৃন্দ, প্রিয় শিক্ষার্থী ও শিশু-কিশোর প্রতিযোগীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সীরাত মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবতার দীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয়। প্রধান অতিথি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে ইসলামিক মূল্যবোধ ও আদর্শকে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি সাহেব সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে নবীজির (সা.) আদর্শকে ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd