মোঃ শিহাব খন্দকার
বিশেষ প্রতিনিধি খুলনা
বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা-০১(বটিয়াঘাটা-দাকোপ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ফিরোজুল ইসলাম(বিএ অনার্স এমএ,এলএলবি) ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ করে রিকশা প্রতিকের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন এবং সকলকে ইসলামের পথকে সমর্থন করার জন্য আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিমউদদীন,জেলা দ্বায়িত্বশীল মাওলানা আতিকুর রহমান, মনিরুল ইসলাম,মিজান আকুঞ্জি,আরো উপস্থিত ছিলেন হাফেজ আবু সাঈদ, মিকাইল আকুঞ্জি, রবি চৌধুরী, জামাল মোল্লা, জিহাদুল ইসলাম, জামিরুল ইসলাম, মোহাম্মদ সিরাজ শেখ,
মুক্তার আকুঞ্জি, মনিরুল শেখ কামরুল আকুঞ্জি, কামরুল শেখ প্রমুখ।