• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী? ছোটগল্পঃ আনন্দিতার খোলাচিঠি জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২ জন এমপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লেকের মশা নিধনে মাঠে নামল বিশেষ দল ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেফতার প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন

গণতন্ত্রে ফিরতে হলে সুষ্ঠু নির্বাচন জরুরি, টুপি ওয়ালা আর বাচ্চাদের দল নির্বাচন চায় না: ইঞ্জিনিয়ার তুহিন

Reporter Name / ২২৮ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নীলফামারী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন “গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র পথ হচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। অথচ টুপি ওয়ালা আর বাচ্চাদের দল চায় না দেশে কোনো নির্বাচন হোক।”

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে শহরের পিটিআই মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

তুহিন তার বক্তব্যে বলেন, “আমরা যখন গণতান্ত্রিক ধারায় ফিরতে চাই, তখন একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জানে, সুষ্ঠু নির্বাচনে গেলে আর ক্ষমতায় ফেরা সম্ভব নয়। তাই নানা প্রস্তাব ও পাঁয়তারা করে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সংবিধানে যে প্রক্রিয়া নেই, তা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এখন বলা হচ্ছে দেশের ৮০ শতাংশ মানুষ নাকি পিআর পদ্ধতিতে ভোট চায়। অথচ বাস্তবে দেশের ৯০ শতাংশ মানুষই এ পদ্ধতি সম্পর্কে জানে না। এসব পরিকল্পনা করছে তারা, যারা সরাসরি ক্ষমতায় না থেকেও ক্ষমতার সুবিধা ভোগ করছে। দেশের গণতন্ত্র রক্ষায় প্রয়োজন একটি স্বাধীন ও গ্রহণযোগ্য নির্বাচন।

সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে একু বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd