• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ

গোয়াইনঘাটের হাজীপুর বালুমহাল ঘিরে অনিয়মের অভিযোগ, হুমকির মুখে ঘর বাড়ি

Reporter Name / ২২৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের নবসৃষ্ট হাজীপুর বালুমহালকে ঘিরে ইজারার শর্ত লঙ্ঘন, ড্রেজার মেশিন ব্যবহার এবং ইজারার বাইরের বিস্তীর্ণ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রমে নদীভাঙন বেড়েছে, শত শত বিঘা ফসলি জমি বিলীন হচ্ছে, বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে এবং পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে পশ্চিম জাফলং ইউনিয়নের লাটি, লাবু, কালিজুরি ও দক্ষিণ প্রতাপপুর মৌজা নিয়ে গঠিত হাজীপুর বালুমহালের ইজারা পায় হাফিজ আব্দুল্লাহর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ। ইজারার শর্ত অনুযায়ী এসব মৌজা থেকে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের অনুমতি থাকলেও আমার সংবাদের অনুসন্ধানে দেখা যায় কয়েক হাজার ড্রেজার মেশিন ব্যবহার করে উত্তর হাজিপুর, প্রতাপপুর, লুনি, বালু উত্তোলন করা হচ্ছে এ ছারা ও ইজারার বাইরের, আমবাড়ি, পানতুমাই, বাদেশ্বরসহ বিভিন্ন এলাকা থেকেও দিন-রাত বালু উত্তোলন চলছে।

এলাকাবাসীর দাবি, লাটি এলাকায় প্রতিরাতে প্রায় ৭০০ থেকে ৮০০ টি ড্রেজার মেশিন পরিচালিত হয়। এছাড়া দিনের বেলায়ও অসংখ্য ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। নিয়মিত প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানা জায়।

প্রতাপপুর ও পাঁচহাতিখেল এলাকার পিয়াইন নদীর আনন্দ খাল অংশে কয়েক মাস ধরে পেলোডার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে অসংখ্য গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে জাফলং চা বাগানের মালিকানাধীন তিনটি খেলার মাঠ, শত শত বিঘা ফসলি জমি এবং বহু বসতবাড়ি নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

একাধিক ভিডিও ও ছবিতে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে শত শত শ্রমিককে বালু উত্তোলন করতে এবং দিনের বেলায় বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দৃশ্য দেখা গেছে বলে দাবি করেন স্থানীয়রা। তাদের ভাষ্য, প্রতিদিন কয়েকশ বাল্কহেড ও কার্গো জাহাজে দেশের বিভিন্ন স্থানে বালু সরবরাহ করা হয়। শ্রমিকদের দাবি অনুযায়ী, প্রতিদিন কয়েক লাখ ঘনফুট বালু উত্তোলন হয়, যার বাজারমূল্য কয়েক শতকোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দার অভিযোগ, খায়রুল আমিন, কামরুল ইসলাম ও জুবেরের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাদের দাবি, এই চক্রের সহযোগীরা লাঠিয়াল বাহিনী ব্যবহার করে ড্রেজার মেশিনের মাধ্যমে ইজারার বাইরে বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলন করছে। এতে অসহায় মানুষের বসতভিটা, কৃষিজমি ও জনপদ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হয়। নিরাপত্তার শঙ্কায় অনেক ভুক্তভোগী প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও জানান তারা। এছাড়া শত শত বিঘা জমি জোরপূর্বক দখল করে সেসব স্থান থেকে ডেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তবে এসব অভিযোগের বিষয়ে খায়রুল আমিন, কামরুল ইসলাম ও জুবেলের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বালু উত্তোলন ও হামলার অভিযোগে একাধিক মামলা ও লিখিত অভিযোগ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে দায়ের করা হয়েছে। স্থানীয়দের দাবি, এসব অভিযোগের পরও অবৈধ বালু উত্তোলন কার্যত বন্ধ হয়নি।

ড্রেজার মেশিন ব্যবহার এবং ইজারার বাইরে বালু উত্তোলনের অভিযোগ সম্পর্কে আমার সংবাদের অনুসন্ধান টিম জানতে চাইলে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী হাফিজ আব্দুল্লাহ বলেন, ড্রেজার মেশিন চলছে, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না সেটা তাদের কাছে জানতে চান। এখানে নতুন কিছু নয়। আগে অন্য এলাকায় বালুমহালের ইজারা থাকাকালেও ড্রেজার মেশিন চলেছে, এখনও চলছে। আমি লাটি, লাবু, কালিজুরি ও দক্ষিণ প্রতাপপুর মৌজা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি। এসব দেখার বিষয় প্রশাসনের। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, সেটি তাদের বিষয়।

লিজের বাইরে পানতুমাই ও বাদেশ্বর এলাকা থেকে
হাইড্রোলিক ট্রাক এ করে যে বালু আসে তার রশিদ দিয়ে ৬০০ টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, লিজের বাইরে কোথাও বালু উত্তোলন হয়ে থাকলে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করলে তো আর আমরা রশিদ দিতে পারবো না, প্রশাসনকে বলেন বন্ধ করতে, এই রাস্তা দিয়ে বালু আসলে আমরা রশিদ দিব, এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলুন।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সম্প্রতি অভিযান পরিচালনা করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মামলাও দায়ের করা হয়েছে। এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে নিয়মিত অবহিত করার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছে। তাদের দাবি, দ্রুত কঠোর অভিযান পরিচালনা করে ইজারার শর্ত বাস্তবায়ন, অবৈধ ড্রেজার জব্দ এবং পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে জাফলং ও পিয়াইন নদীসংলগ্ন বিস্তীর্ণ এলাকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd