• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত গল্প: অট্টহাসির শবযাত্রা রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং

গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স এর ইতিবৃত্ত……

Reporter Name / ১৬৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

লেখক: গোলাম হোসেন

হেরা গুহায় হারিয়ে যাওয়া মোহাম্মদী ইসলামের মানবতা,ভ্রাতৃত্ব,প্রেম,দয়া মহানুভবতা,শান্তি ও প্রভুকে চেনার সঠিক উপায় আবার ফিরে এসেছে মহান সংস্কারক হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেবলাজানের শুভ আগমনের মাধ্যমে। তিনি রাসুল (সা.) স্বর্ণযুগে হারিয়ে যাওয়া মোহাম্মদী ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত করেন। মোহাম্মদী ইসলামের শীতাধিক্য সংস্করণ করে তাকে যুগউপযোগী করে তোলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন হেরা গুহায় হারিয়ে যাওয়া মোহাম্মদী ইসলামের শান্তি পুরো বিশ্বে একইসাথে উপলব্ধি করতে পারবে। সকলেই সেই স্বর্ণযুগের মোহাম্মদী ইসলাম গ্রহণ করে নিজের মাঝে তার প্রভুকে খুজে পাবে। তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছিলেন মোহাম্মদী ইসলামকে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য।

কিন্তু পথিমধ্যে তার মহান প্রভুর সঙ্গে মহামিলন ঘটে। পরবর্তীতে তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য উওরসূরী দেওয়ানবাগ শরীফের পরিচালক সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা (মা.আ.) হুজুর কেবলাজান অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বহিরবিশ্বে মোহম্মদী ইসলাম প্রচারের যাত্রা শুধু আজকে থেকে নয়। তিনি মোর্শেদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ২০১২ সালে সর্বপ্রথম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সফর করেন। সেখানে তার আলোচনা শুনে বহু মালয়েশিয়ান তার নিকট হতে বাইয়াত গ্রহণ করেন।

এরপর ২০১৪ সালের জানুয়ারি মাসে সিঙ্গাপুরে সফর করেন এবং সেখানে তিনি একটি বৃহৎ কনফারেন্সের আয়োজন করেন। সেখানে সিঙ্গাপুরিয়ান নাগরিকদের মধ্যে ব্যাপক সারা পরে এবং মহান ইমামের নিকট থেকে তারা বাইয়াত গ্রহণ করেন।

একই বছর ২০১৪ সালে হজ পালনের জন্য সৌদি আরব সফর করেন। সৌদি আরবে অসংখ্য আশেকে রাসুল ও জাকেরদেরকে নিয়ে হজ পালন করেন। হজ পালন শেষে জাবালে নুরে সবাইকে নিয়ে শুকরনা নামাজ আদায় করেন। মহান ইমাম পবিত্র মদীনা শরীফে হযরত রাসুল (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। তারপর সেখান থেকে আভা নামক শহরে বৃহৎ কনফারেন্সের আয়োজন করেন এবং বহু আরবিয়ানরা তার আলোচনায় মুগ্ধ হয়ে মোহাম্মদী ইসলাম গ্রহণ করেন।

একই ধারাবাহিকতায় মোহাম্মদী ইসলামের বার্তা নিয়ে তিনি প্রথমবারের মতো ২০১৬ সালে ইউরোপের দেশ সুইডেনে সফর করেন। সেখানে বড় বড় ৩টি শহরে নিজে যান এবং মানুষ তার নিকট হতে মোহাম্মদী ইসলাম গ্রহণ করেন।

মহান ইমাম ২০১৭ সালে জুন মাসে জার্মানি,ফ্রান্স,সুইজারল্যান্ডে এবং ইউরোপে যান। সেখানে সেমিনার ওয়েবিনার আয়োজন করেন এবং অসংখ্য মানুষ তার নিকট হতে মোহাম্মদী ইসলাম গ্রহণ করেন। এরপর একই বছরে ২০১৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাজ্য সফরে যান এবং এক বিশাল কনফারেন্সের আয়োজন করেন।

মহান ইমাম ২০১৮ সালের ২রা ডিসেম্বর ইটালীর রাজধানী রোম শহরে যান এবং এবং সেখানে তিনি মোহাম্মদী ইসলামের দিকনির্দেশনা প্রদান করে বহু আশেকে রাসুল বৃদ্ধি করেন।

ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা (মা.আ.) হুজুর ২০২২ সালের ফেব্রুয়ারিতে নরওয়ে এবং ফিনল্যান্ডের গুরুত্বপূর্ণ শহরে সফর করেন এবং মোহাম্মদী ইসলামের জাগরণের ব্যাপক প্রচার করেন।

GLOBAL ASHEk-E-RASUl CONFERENCE-2023

মোহাম্মদী ইসলামকে বিশ্বায়ন করার লক্ষ্যে ২০২৩ সালের ২৪শে জুলাই মহান ইমাম প্রথমবারের মতো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স-২০২৩ আয়োজন করেন। সেই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আশেকে রাসুল প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। তারা স্বর্ণযুগের মোহাম্মদী ইসলামের প্রকৃত শান্তি নিজ হৃদয়ে ধারণ করেন। ২০২৩ সালের কনফারেন্স অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সারা বিশ্বে সরাসরি সম্প্রচারিত হয় এবং আমি নিজেও অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রায় ৭ঘন্টার প্রোগ্রাম উপভোগ করি। এতে বহু মানুষ মহান ইমামের নিকট থেকে বাইয়াত গ্রহণ করেন। সেই থেকে আবার শুরু হয় মোহাম্মদী ইসলামের এক নতুন জাগরণ।

GLOBAL ASHEk-E-RASUl CONFERENCE-2024

দ্বিতীয়বারের মতো ২০২৪ সালের ২৭শে জুলাই শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয় গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স-২০২৪। এই কনফারেন্সে মহান ইমামের আগমন উপলক্ষ্যে বাংলাদেশী-সহ সুইডিস প্রবাসী আশেকে রাসুলেরা বাংলা,ইংরেজি এবং সুইডিস ভাষায় বক্তব্য রাখেন। পরিশেষে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা (মা.আ.) হুজুর কেবলাজানের বাণী মোবারকে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ মোহাম্মদী ইসলামের বাইয়াত গ্রহণ করেন। অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে সংযুক্ত থেকে সরাসরি উপভোগ করেন কয়েক লক্ষ আশেকে রাসুল ভাই ও বোনেরা।

GLOBAL ASHEk-E-RASUl CONFERENCE-2025

মোহাম্মদী ইসলামের জাগরণ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয় গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স-২০২৫।

এই কনফারেন্সে বরাবরের মতোই বিশ্বের বহু দেশ থেকে অসংখ্য আশেকে রাসুল ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। কনফারেন্সটি ইংরেজি এবং বাংলা ভাষায় অনলাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। অনলাইনে যুক্ত ছিলেন কয়েক কোটি ধর্মপ্রাণ আশেকে রাসুলেরা। সেখানে মহান ইমামের বাণী মোবারক শ্রবণ করে বহু দেশ থেকে আগত মেহমানরা মোহাম্মদী ইসলামকে সাদরে গ্রহণ করে নেন।

এই চলমান ধারা বজায় রাখতে এবারও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক স্মরণীয় অনুষ্ঠান গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স-২০২৬। এই কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য বিশ্বের বহু দেশ থেকে আশেকে রাসুলগন ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছেন এবং অনেকেই লন্ডনে পৌঁছেছেন। এবারের কনফারেন্সও ইতিহাসে স্মরণীয় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd