মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
বাংলাদেশের স্বনামধন্য ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলা এর উদ্যোগে দেশের রানিং কমিউনিটিতে প্রথমবারের মতো আয়োজিত Best Running Event Organizer Award 2026 এর আওতায় Remote Area Event Organizer ক্যাটাগরিতে “চুনতি ডট কম ম্যারাথন ২০২৫” সিলভার সম্মাননা স্মারক অর্জন করেছে।
২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ স্পোর্টস বাংলা প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্যবৃন্দ কনভেনর মোঃ আতিকুর রহমান,খবির উদ্দিন খান,নৃপেন চৌধুরী,এ কে এম আহসান উল্লাহ, খায়রুল ইসলাম এবং নিপু সেন সহ সারাদেশ থেকে শতাধিক সংগঠক উপস্থিত ছিলেন।
চুনতি ডটকম এর পক্ষে সম্মাননা স্মারক গ্ৰহন করেন এডমিন প্যানেল সদস্য যাহেদুর রহমান ও আব্দুল হালিম।
এই সম্মাননা চুনতি ডট কম তথা চুনতি বাসীর জন্য অনন্য এক অর্জন যা অত্যন্ত গৌরব ও আনন্দের। ২০২২ সালে যাত্রা শুরু থেকে আজ পর্যন্ত যারা আমাদের পাশে থেকেছেন অংশগ্রহণকারী রানার,স্পন্সর, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং চুনতির মানুষের প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন চুনতি ডটকম এডমিন প্যানেল।
আমাদের প্রধান স্পন্সর কনফিডেন্স সল্ট লিমিটেড এর চার বছর ধরে ধারাবাহিক পৃষ্ঠপোষকতা আমাদের প্রতিটি আয়োজনকে সফল ও সার্থক করেছেন।
আন্তরিক কৃতজ্ঞতা স্পোর্টস বাংলা এর সিইও মোঃ আজহারুল ইসলাম, সম্মানিত জুরি বোর্ড, সংশ্লিষ্ট সকল কলাকুশলী এবং বাংলাদেশের সকল রানিং কমিউনিটি ও আয়োজকদের যাঁদের মাধ্যমে পুরো বাংলাদেশ স্বাস্থ্য সচেতনতা, আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন করে চলেছেন একের পর একাধিক।
এই অর্জন আমাদের দায়িত্ব ও অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। ইনশাআল্লাহ, চুনতি ডট কম ম্যারাথন ২০২৬ এর ৫ম আয়োজন আগামী ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে তা আরও সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজনের মাধ্যমে সকলের প্রত্যাশা পূরণ করবে।