• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ার বিভিন্ন সড়কের এখনো বেহাল দশা, জনদুর্ভোগ চরমে সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার’—অ্যাডভোকেট জসিম উদ্দিন ছাত্রীকে বেশি নম্বর দেওয়ার প্রলোভনে আপত্তিকর প্রস্তাব শিক্ষকের, অডিও ভাইরাল গাইবান্ধা জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে নতুন ঘর পেলেন ‘এক টাকার মাস্টার’ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান পানামনগরে জবি তরুণ লেখক ফোরামের নবীনবরণ ও বনভোজন অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে ফুলেল শুভেচ্ছা ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের ১২ বছর পেরিয়ে ১৩তম বছরে নুর ইসলাম মৃধা দম্পতি অণুগল্প: সঠিক ঠিকানা নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ছাত্রীকে বেশি নম্বর দেওয়ার প্রলোভনে আপত্তিকর প্রস্তাব শিক্ষকের, অডিও ভাইরাল

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর

রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ অ্যাকাডেমির (বিএম) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে এক ছাত্রীকে মুঠোফোনে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেন তিনি।
সম্প্রতি প্রায় ৩ মিনিট ৪০ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।

ভাইরাল অডিওতে শোনা যায়, ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে এক ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিচ্ছেন অভিযুক্ত শিক্ষক। তবে কথোপকথনের একপর্যায়ে ওই ছাত্রী এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

অভিযোগকারী ছাত্রী বলেন, বাবা-মায়ের পর শিক্ষকের অবস্থান সবচেয়ে সম্মানের। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে এ বিষয়ে কথা বলবেন বলে তিনি জানান।

তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করার জন্য লিখিত আবেদন করেন। শুক্রবার ওই কলেজের সিনিয়র শিক্ষক আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd