লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার রোববার (৪ অক্টোবর) রাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনায়য় বড় ভাই নুর ইসলামকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।
আটক নুর ইসলাম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বোনের জমি নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদ এর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বড় ভাই নুর ইসলামকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।