• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পর্যটন শিল্পের বিকাশের অন্তরায় রোহিঙ্গা: সংকট উত্তরণে চাই কার্যকর উদ্যোগ জগন্নাথপুরে পুস্তক ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিংগাইরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ রংপুর সিটিতে মাসব্যাপী হাম টিকা ক্যাম্পেইন শুরু নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি জনগণের কথা বলবে গণমাধ্যম—সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক সভায় প্রত্যয়

জগন্নাথপুরে পুস্তক ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জগন্নাথপুর পৌরসভা হলরুমে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭ জন ভোটারের মধ্যে ১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সিলেট বিভাগীয় সমিতির সভাপতি মাওলানা খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল হোসেন ও সদস্য পংকজ কান্তি দে।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মাওলানা মোঃ শামছুল ইসলাম ৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মোঃ অলি উদ্দিন পেয়েছেন ৭ ভোট।

সহ-সভাপতি পদে মোঃ মিছবাহ উদ্দিন চৌধুরী ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এস. কে চৌধুরী শিমু পেয়েছেন ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ আবু খালেদ ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মাওলানা মোঃ লায়েক আহমদ পেয়েছেন ৬ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হক ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান পেয়েছেন ৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোঃ আবুল হোসেন মিজি। সদস্য পদে বিজয়ী হয়েছেন আমির হোসেন ও নুরুল ইসলাম খান শিহাব।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd