• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আজ মানবতার ফেরিওয়ালা এম গফুর উদ্দিন চৌধূরীর শুভ জন্মদিন বাগমারায় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সহ গ্রেফতার ৪ রংপুরে গ্রাহক ভোগান্তি: প্রিপেইড মিটারের সংযোগ বাতিল না হলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি নাগরিক কমিটির যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে পাঁচবিবিতে পানিশূন্য শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, জনতার হাতে আটক। নিউজ প্রকাশ করলেই সাংবাদিকদের মানহানির মামলা করার হুমকি ডিমলায় বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক কেন্দুয়ায় বাল্যবিবাহ, মাদক ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা বিশ্ব পর্যটন দিবস আজ, পর্যটনই শান্তির সেতু সিংড়া হাতিয়ান্দহ ‘এককভাবে নয়, সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন’ করতে চাই—কায়ছার হায়দার হেলাল

১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মিজানুর রহমান রাসেল:

“১২ বছর আগে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের মাত্র কয়েকজন ছাত্র মিলে যখন আমরা এই স্বপ্নের বীজ বুনেছিলাম, তখন সত্যিই ভাবিনি—আমাদের এই ভালোবাসা ও মানবিকতার বন্ধন একদিন এতটা মজবুত ও বিস্তৃত হবে। আমরা কখনো সস্তা প্রচার কিংবা খ্যাতির জন্য কাজ করিনি। বরং মানুষের সংকটে, দুর্যোগে ও দুঃসময়ে আর্তমানবতার পাশে দাঁড়ানো এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য বিলিয়ে দেওয়াই ছিল আমাদের একমাত্র ব্রত। সবুজ পৃথিবী বিনির্মাণে আমাদের ‘সবুজ সাথী’ প্রকল্প, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিভিন্ন উদ্যোগ, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে নেওয়া নানা কর্মসূচি—সময়ের পরিক্রমায় আজ আমাদের পথচলার স্মৃতি ও ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। এই দীর্ঘ পথচলায় জগন্নাথপুরের মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, আস্থা ও দোয়া আমরা পেয়েছি, তা আমাদের আজীবন ঋণী করে রাখবে। আপনাদের ভালোবাসাই আমাদের আরও ভালো কাজ করার, আরও দূর এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি জোগায়। দেশ ও প্রবাসে থাকা আমাদের প্রায় দেড় শতাধিক কর্মীর নিরলস পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসা এবং নাম না জানা হাজারো মানুষের আন্তরিক দোয়াই আমাদের আজকের এই পথচলার মূল শক্তি। আমরা বিশ্বাস করি—একটি সংগঠনের সবচেয়ে বড় অর্জন কোনো পদক, সনদ কিংবা প্রচার নয়; মানুষের হৃদয়ে ভালোবাসা ও আস্থার জায়গা করে নেওয়াই তার সবচেয়ে বড় সাফল্য। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলীমের শুকরিয়া আদায় করছি, সেই সাথে প্রতিষ্ঠালগ্ন আজ অবধি দেশ-বিদেশে অবস্থারত সকল সদস্যবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞান করছি। একই সাথে আমার প্রিয় জগন্নাথপুর উপজেলা বাসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর মানুষের ভালোবাসা ও আস্থাকে ধারণ করেই আগামীর পথ চলতে চায়। মানুষের কল্যাণে আমাদের এই যাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশাই আমাদের।

লেখক:
প্রতিষ্ঠাতা
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd