• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে মাওলানা শরীফ উদ্দিন জিয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জে জগন্নাথপুর পৌর পয়েন্টে চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের খাগাউড়া মহিষাকোনা মাদানিয়া আমিনীয়া মাদরাসার মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়া (৪৫) এর উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে শুক্রবার (২০ জুন) বা’দ জুমা এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর কাসিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়ত সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, জমিয়ত নেতা মাওলানা ফজল আহমদ, জমিয়ত নেতা মাওলানা সৈয়দ সালিম কাসিমী, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাহমান জুয়েল, সালাম, নির্যাতিত আলেম মাওলানা শরীফ উদ্দিন জিয়া, রানিগঞ্জ জমিয়তের সহ সভাপতি মাওলানা মুজাহিদ খাঁন, জগন্নাথপুর আছাবুন্নেছা জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল খান, উপজেলা জমিয়ত প্রচার সম্পাদক মাওলানা মাহিদুল ইসলাম, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ হাবিব ছালেহ, সেক্রেটারি মাওলানা ইবরাহীম খলীল, যুবনেতা মাওলানা নুমান আহমদ, ইয়াকুব আহমদ, ছাত্রনেতা ফরিদ উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর কাসিমী বিশিষ্ট আলেম ও মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়ার উপর হামলার নিন্দা জানান। তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিশাল মানববন্ধনে জগন্নাথপুর উপজেলার আলেম সমাজ ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

মুহতামিম শরীফ উদ্দিন জিয়ার উপর বর্বর অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য বক্তাগণ প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রকাশ থাকে যে, গত বুধবার মাওলানা শরীফ উদ্দিন জিয়াকে মাগরিবের নামাজ থেকে তুলে নিয়ে হাত বেঁধে নির্যাতন করা হয়। নির্মম ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় আলেম সমাজ ও জনসাধারণ মর্মাহত হয়েছেন এবং ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd