• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ারের উদ্যোগে গাছ বিতরণ

Reporter Name / ৩৪৭ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বৃক্ষ লাগালে বাচবে প্রাণ বৃক্ষ রোপণ হও আগুয়ান এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার কতৃক আয়োজিত ৬ জুলাই বিকাল ৩ টায় জগন্নাথপুর পৌর প্রাঙ্গনে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের সবুজ সাথী ৩ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, জগন্নাথপুর উপজেলা স্টুডেন্টস কেয়ার এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায়। সবুজ সাথী ৩ – ২০২৫ উপজেলার লোকজনের
মধ্যে প্রায় ৭ শত বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ গাছ
বিতরণ করেন।
নির্বাহী অফিসার বরকত উল্লাহ বলেন বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, বৃক্ষ থেকে অনেক ঔষধ তৈরি হয়, বৃক্ষ আমাদের সব কাজে লাগে, বেশি বেশি করে বৃক্ষরোপন করতে হবে, প্রতিটি বাড়ির আঙিনায় রাস্তাঘাটে বৃক্ষরোপণ করা জরুরি, বৃক্ষ আমাদের ছায়া দেয় চার দিকে বৃক্ষকে মেরে পেলা হচ্চে, আমাদের সবাই রক্ষা করতে হবে, এইসব আয়োজনে সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সামাজিক কাজে সব সময় এগিয়ে আসব,
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের পরিবেশ প্রেমী বৃক্ষবন্ধু শাহ সিকান্দর আহমেদ শাকির,। সিলেট বিভাগের কর্ণদার চৈতন্য প্রকাশনীর প্রকাশক জাহিদুল হক রাজিব চৌধুরী।
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন,। জগন্নাথপুর ইয়াংস্টারের সভাপতি মামুনুর রশীদ মামুন। প্রথম আলো বন্ধুসভা এমসি কলেজ শাখার সভাপতি সুমন মিয়া। স্টুডেন্টস কেয়ার এর সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মাছুম আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ারের সহ সভাপতি আমিনুর রহমান হিমেল। সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম হোসাইন শিহাব, সাংগঠনিক সম্পাদক জিকরুল মিয়া। প্রচার সম্পাদক রুমন আহমদ ভুঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম আহমেদ,
প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd