• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপু‌রে নৌকা ডু‌বি‌তে ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ পীরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধর্মপাশায় শিয়ালের আক্রমণে ১০–১৫ জন আহত, এলাকায় আতঙ্ক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য গণমিছিল লোহাগাড়ার বিভিন্ন সড়কের এখনো বেহাল দশা, জনদুর্ভোগ চরমে সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার’—অ্যাডভোকেট জসিম উদ্দিন ছাত্রীকে বেশি নম্বর দেওয়ার প্রলোভনে আপত্তিকর প্রস্তাব শিক্ষকের, অডিও ভাইরাল গাইবান্ধা জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে নতুন ঘর পেলেন ‘এক টাকার মাস্টার’ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য গণমিছিল

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নীলফামারী জেলা প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) নীলফামারী শহরে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা আমীর-সেক্রেটারিসহ সহযোগী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
গণমিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং দেশপ্রেম, গণতন্ত্র, ন্যায়বিচার ও দুর্নীতিবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পুরো শহরজুড়ে মিছিলটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন, সুশাসন এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। এজন্য সকল নাগরিককে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd