• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত গল্প: অট্টহাসির শবযাত্রা রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং আমেরিকান প্রবাসী আনছারুল ইসলামের ফেইসবুক পোষ্ট নিয়ে বিব্রত উত্তরবঙ্গবাসী তুমি দেবে কি ভালোবাসা নাকি পোড়া ক্ষত?

জুলাই বিপ্লব দিবস সফল করতে ইউএনও’র সঙ্গে জগন্নাথপুরের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ২৫৫ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

আগামী ০৫ আগস্ট ‘জুলাই বিপ্লব দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক সফলতা নিশ্চিত করতে জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বরকত উল্লাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জুলাই বিপ্লবী প্রতিনিধি দল।

রবিবার (৩ আগস্ট ২০২৪) বেলা ১২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল ও তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। ইউএনও বরকত উল্লাহ আগত প্রতিনিধিদের আন্তরিকতার প্রশংসা করেন এবং অনুষ্ঠান সফল করতে প্রশাসনের পক্ষে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন: জামাল উদ্দিন বেলাল, জসিম ইদ্দিন, রাহি কামালী, শিপন আহমদ, সাংবাদিক আলী হুসেন, সুলেমান আহমদ, আতিকুর রহমান কামালী, হোসাইন ছাবের, আরিফুল ইসলাম, নূর আলম তাহসান, শেখ নাহিদ, জুয়েল মিয়া, মহসিনুর রহমান গিলমান ও ইমন আহমেদ।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিরা জানান, “জুলাই বিপ্লব দিবস শুধুমাত্র একটি দিবস নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও প্রগতির প্রতীক। এ উপলক্ষে আমরা একটি জাগ্রত প্রজন্ম গড়ে তুলতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd