• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

ডিমলায় ছাত্রদলের কমিটি থেকে হাফিজার রহমানকে অব্যাহতি

Reporter Name / ৫৩৬ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা নীলফামারী

 

নিলফামারীর ডিমলা উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। গত ১৬ আগস্ট ২০২৫ তারিখে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (মোজাম) স্বাক্ষরিত এক মাস মেয়াদি কমিটি অনুমোদন দেওয়া হয়।

তবে ঘোষিত তালিকায় সাধারণ সম্পাদক পদে হাফিজার রহমানের নাম উঠে আসে, যিনি পূর্বে একই কলেজ ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। এবং ছাএলীগ হিসাবে পরিচিত ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থীসহ রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দেয়।

সমালোচনার পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদল দ্রুত পদক্ষেপ নেয়। ১৭ আগস্ট ২০২৫ তারিখে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় হাফিজার রহমানকে কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শাখাটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ নিয়ে হাফিজার রহমানের সথে যোগাযোগ করতে একাধিক বার ফোন দিয়ে দেখা যায় তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
যার কারনে হাফিজার রহমানের কোন বক্তব্য নেওয়া যায় নি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কেউ দলের নীতি ও আদর্শের বাইরে গিয়ে কাজ করলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই সাধারণ সম্পাদক পদে হাফিজার রহমানের নাম প্রকাশিত হওয়ায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম নেয়। সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। ফলে একই ব্যক্তির নাম ভিন্ন সংগঠনের নেতৃত্বে আসায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd