• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

ডিমলায় প্রতিহিংসায় সীমানা প্রাচীর ধস, ঝুঁকিতে সহকারী অধ্যাপকের তিনতলা ভবন

Reporter Name / ৪৩৫ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মোঃ রায়হান পারভেজ (নয়ন) ডিমলা নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট এলাকায় প্রতিহিংসামূলক ঘটনার জেরে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহুরুল হকের সদ্য নির্মিত তিনতলা ভবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে সহকারী অধ্যাপক জহুরুল হক ২০ শতক জমি ক্রয় করেন। জমিটি কিনেছিলেন মৃত ক্ষিতীশ চন্দ্র রায় ও তার ছেলে দীপক চন্দ্র রায়ের কাছ থেকে। পরবর্তীতে তিনি সেখানে তিনতলা ভবন নির্মাণ কাজ শুরু করেন এবং প্রথম তলার নির্মাণ শেষ হয়। কিন্তু ভবন নির্মাণ শুরু হওয়ার পর থেকেই চলাচলের রাস্তা নিয়ে তার সঙ্গে দীপক চন্দ্র রায়ের বিরোধ তৈরি হয়।

জহুরুল হকের অভিযোগ, এই বিরোধের জের ধরে দীপক চন্দ্র রায়, তার পরিবারের সদস্য ও সহযোগীরা ভবনের ঠিক পাশ ঘেঁষে ৫ ফুট উচ্চতার সীমানা প্রাচীরের পাশে গভীর গর্ত খনন করে। এর ফলে গত শুক্রবার (৮ আগস্ট) সকালে সীমানা প্রাচীর ধসে পড়ে। বর্তমানে ভবনটি মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিরোধ মীমাংসায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। বরং গর্ত খননের মতো বিপজ্জনক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পরিবারের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী বলেন, একই ঘটনার বিষয়ে পূর্বেও একটি অভিযোগ পাওয়া গিয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন। নতুন করে সীমানা প্রাচীর ধসের ঘটনায় আবারো অভিযোগ এসেছে। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মোঃ রাজু আহমেদকে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, গভীর গর্ত খননের কারণে শুধু ভবনই নয়, আশপাশের এলাকা ও বাসিন্দাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd