• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নেত্রকোণায় জন্মাষ্টমী উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী র‍্যালি-আলোচনায় মুখর রাণীশংকৈল, নতুন প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান

সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর সংগঠন এসপিজিআরসির ১৮তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর সংগঠন স্ট্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি)-এর কেন্দ্রীয় পরিষদের ১৮তম কাউন্সিল ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কাউন্সিলের শেষ অধিবেশনে সংগঠনের নেতৃবৃন্দ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক অধিকার, আবাসন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিন দিনব্যাপী এ কাউন্সিলে দেশের বিভিন্ন এলাকার প্রায় ৭০টি ক্যাম্পের প্রতিনিধিরা অংশ নেন। কাউন্সিলকে ঘিরে উর্দুভাষী জনগোষ্ঠীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কাউন্সিলের শেষ অধিবেশনে সভাপতিত্ব করেন এসপিজিআরসি সৈয়দপুর শাখার সভাপতি রিয়াজ আকবর। এতে সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তব্যে তারা উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কাউন্সিলে ক্যাম্প উচ্ছেদ বন্ধ, আবাসন সংকট নিরসন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী ও শিশুদের শিক্ষার ব্যবস্থা এবং উর্দুভাষী জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে ক্যাম্পগুলো থেকে মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপেরও দাবি জানানো হয়।
এসপিজিআরসির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের সমস্যাগুলো সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে। ক্যাম্পবাসীর জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে।
এসপিজিআরসি সৈয়দপুর শাখার সভাপতি রিয়াজ আকবর বলেন, ঢাকার বাইরে সৈয়দপুরে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় তারা গর্বিত। শুধু নাগরিকত্ব নয়, উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কাউন্সিল উপলক্ষে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও নেতা মরহুম আলহাজ্ব এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতিতে উর্দুভাষী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের আবাসন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাসহ দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd