• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর সংগঠন এসপিজিআরসির ১৮তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ছোটখাতা মাদ্রাসা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষের অব্যাহতি, নতুন অধ্যক্ষ আবু খালেদ ডোমারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে মাগুরা-ঝিনাইদহে গণপূর্ত সচিবের বৃক্ষরোপণ শীঘ্রই প্রাথমিক শিক্ষার নতুন রূপরেখা দৃশ্যমান হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও ৪ জন আহত বিদেশ-ফেরত নারী ও অভিবাসীদের অধিকার নিয়ে নরসিংদীতে কর্মশালা অনুষ্ঠিত

বিদেশ-ফেরত নারী ও অভিবাসীদের অধিকার নিয়ে নরসিংদীতে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সানজিদা রুমা, নরসিংদী:

বিদেশ-ফেরত নারী ও অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে নিরাপদ অভিবাসন ও মানবপাচার রোধেও আলোচনা হয়।

রবিবার ৩০ আগস্ট নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রির্টানি মাইগ্রেন্টস – প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতির বক্তব্যে নরসিংদী জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও প্রাইভেট সেক্টরসহ সকলের সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কার্যকরী রেফারেল সেবা প্রদান করতে পারলে একজন বিদেশ-ফেরত অভিবাসী পুনরায় জীবনকে খুঁজে পাবেন। বিভিন্ন প্রতিষ্ঠান মিলে একজন সেবাগ্রহীতাকে সেবা দিতে পারলে তিনি মূল স্রোতে ফিরে আসতে পারবেন। প্রয়োজনে স্কুলগামী শিশুদের মাধ্যমে নিরাপদ অভিবাসন ও মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বিদেশ যাই বা নাই যাই, দক্ষতা অর্জনের মাধ্যমে পথ তৈরি করতে পারলে সমাজের পরিবর্তন অনিবার্য।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার বলেন, যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে বিদেশে গেলে ঝুঁকি কমে এবং সফলতার সম্ভাবনা বাড়ে। বিদেশ-ফেরতদের পাশাপাশি বিদেশে যেতে আগ্রহীদেরও সঠিক নির্দেশনা দিতে হবে। দক্ষ জনশক্তি দেশের সম্পদ। আমাদের উচিত প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সিলর মো. আব্দুল্লাহ আল মুকতাদিরের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মো. আরিফুল ইসলাম।

কর্মশালায় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডরসবহ লিড এন্টারপ্রাইজ_ এর আওতায় দুইজন নারীকে সাপোর্টের চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলাপ্রশাসক আবু তাহের মো: সামসুজ্জামান।

উল্লেখ্য: ২০০৬ সাল থেকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, পুনরেকত্রীকরণ এবং বিদেশ-ফেরত অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd