• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

ডোমারে মাদক বিরোধী অভিযান : ৩০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

Reporter Name / ১৯৭ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিগামী খুন্টির মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— আশরাফুল (৪২) ও সুমন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুত করা ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নীলফামারীর সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বিভিন্ন সময়ে মাদক পাচারের প্রবণতা বাড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে তা অনেকাংশে কমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd