• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম

ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে জনপ্রিয়তার শীর্ষে

Reporter Name / ৩৫৭ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ যত ঘনিয়ে আসছে, ততই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছেন তারেক রহমান। ঢাকা-১৭ আসন ঘুরে এই তথ্য পাওয়া গেছে। এলাকার সন্তান হিসেবে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান বিজয়ের পথে এগিয়ে রয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন দেশপ্রেম বিবেচনায় সাধারণ মানুষ ধানের শীষের দিকে ঝুঁকে পড়ছে। ভাষানটেক ও কড়াইল বস্তি ধানের শীষের ঘাঁটিতে পরিণত হয়েছে। ঢাকা-১৭ আসনে দায়িত্বপ্রাপ্ত প্রচার উপকমিটির সমন্বয়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, দেশের ক্রান্তিকালে গুপ্ত সংগঠনের কোনো সদস্য জনগণের পাশে দাঁড়ায়নি। ফলে সাধারণ জনগণ গুপ্ত সংগঠনের দাঁড়িপাল্লা মার্কা বয়কট করবে। তিনি আরও বলেন, আমরা আশা করছি, ঢাকা-১৭ আসনের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার জননেতা তারেক রহমানকে ধানের শীষে ভোট দেবে। তিনি আরও বলেন, ধানের শীষের প্রার্থীরা সারা দেশে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন, ইনশা আল্লাহ। এলাকায় বয়স্ক ভোটারদের প্রশ্ন করলে তারা বলেন, ধানের শীষ ছাড়া বিকল্প আর কোনো মার্কা খুঁজে পাই না। ধানের শীষই আমাদের পছন্দ। দাঁড়িপাল্লার কথা বলতেই তারা ক্ষেপে উঠে বলেন, দাঁড়িপাল্লার এই দেশের গঠনে কোনো অবদান নেই। তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। তারা কোন মুখে জনগণের কাছে ভোট চায়—এমন দাবি করেন এলাকাবাসী। সবাই আশাবাদী যে, জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd