• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

তারাকান্দায় ভূমিহীন রিপন মিয়ার মানবেতর জীবনযাপন,একটু সহযোগিতার প্রত্যাশা

Reporter Name / ৫৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

মোঃ আসাদুজ্জামান আসাদ, ময়মনসিংহ থেকে:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নের মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জঙ্গলের ভেতরে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন রিপন মিয়া। স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঝড়-বৃষ্টির ভয়াবহ পরিস্থিতিতে পলিথিন দিয়ে তৈরি একটি ছোট্ট চাউনি ঘরে বসবাস করছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় রিপন মিয়া নিয়মিত কাজ করতে পারেন না। কাজ না থাকলে পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে দিন কাটাতে হয় তাকে। ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পেরে হতাশায় দিন পার করছেন এই অসহায় পিতা। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গলের ভেতরে কষ্টকর জীবনযাপন করছেন রিপন মিয়া।ঘর বানিয়েছেন পলিথিন দিয়ে। খুবই কষ্টে দিনাতিপাত করছেন তিনি। যেন দেখার কেউই নেই। মানবিক দিক বিবেচনায় অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারাকান্দা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি ও সরকারি সহায়তা পেলে রিপন মিয়ার পরিবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারবে বলে আশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd