• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছোটগল্পঃ আনন্দিতার খোলাচিঠি জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২ জন এমপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লেকের মশা নিধনে মাঠে নামল বিশেষ দল ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেফতার প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে

তাহিরপুরে দুই ব্যবসায়ীকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই ব্যবসায়ীকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৮ই আগস্ট বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর সদর বাজারের একটি হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়া।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়া তাঁদের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা দুজনেই উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে আলী আহমদ ও মিলন মিয়া বলেন, তাঁদের সম্মান ও সুনাম নষ্ট করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। তাঁরা জানান, সম্প্রতি মধ্য তাহিরপুরের তানিম আহমদ লিংকন এবং লক্ষীপুর গ্রামের হাফিজ উদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব হয়।
সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে চিহ্নিত মাদক ব্যবসায়ী তানিম আহমদ লিংকন রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে তাঁদের বিরুদ্ধে গত ২৭ আগস্ট তাহিরপুর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।
একই সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁদের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদও প্রকাশ করা হচ্ছে, যা তাঁদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।

আলী আহমদ ও মিলন মিয়া বলেন, আমাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমরা দীর্ঘদিন ধরে সততার সাথে ব্যবসা ও সমাজসেবামূলক কাজ করে আসছি। এটি আমাদের সুনাম নষ্ট করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

এই দুই ব্যবসায়ী আরও বলেন, অভিযোগকারী তানিম আহমদ লিংকন নিজেই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকাসক্তি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ বিষয়ে অবগত আছেন।

সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহারসহ প্রশাসনের কাছে ৩টি দাবি জানিয়েছেন এই দুই ব্যবসায়ী। দাবিগুলো হলো: ১.অবিলম্বে এই মিথ্যা মামলা ও অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে বাতিল করা হোক। ২. বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ৩. প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে নিরপেক্ষভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd