• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চট্টগ্রাম বোর্ডে মানবিকে প্রথম হওয়ায় সামি- কে অভিনন্দন জানালেন নুরুল ইসলাম সিকদার পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায়, মেজর (অব) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত গাজীপুরে শ্রমিক আন্দোলনে নতুন উত্তেজনা, দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের ফকিরহাটের মৌভোগ বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজনের মৃত্যু সিংগাইরে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

থানচিতে নৌকাডুবির দুই দিন পর পর্যটকের লাশ উদ্ধার

Reporter Name / ৯৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর এক পর্যটকের লাশ উদ্ধার করেছে বিজিবি। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন নদীর পাড়ে জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

থানচি থানার ওসি কানন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় নিয়ে আসার পর আইনানুগ কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তিন্দু এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেলে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। এরপর থেকে স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। ২৫ জুলাই দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে তিন সদস্যের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আটজন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নেন। তবে সেদিন নদীতে নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd