• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি পূর্বধলায় জাতীয় যুব দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারাগাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাই মেশিন চাঁপাইনবাবগঞ্জে বিসিকের ২য় ব্যাচের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ এআই যুগে চাটগাঁ ভাষা সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত প্রবীণদের সামাজিক সুরক্ষার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ক প্রকল্প সমাপনি সভা অনুষ্ঠিত দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে – এমপি হাসান রাজিব প্রধান

দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে – এমপি হাসান রাজিব প্রধান

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

১ নভেম্বর রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের নবাগত ছাত্রীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে— এটাই প্রত্যাশা। যারা আগামীতে এইচএসসিতে এ প্লাস অর্জন করবে তাদেরকে সংসদ অধিবেশন দেখানোর সুযোগ করে দেওয়া হবে।”

“আলোকিত লালমনিরহাট” প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আলোকিত লালমনিরহাট একটি সামাজিক আন্দোলন। মাদক, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের সকলকে এই সামাজিক আন্দোলনে অংশ নিতে হবে।”

কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজা বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, আলিমুদ্দিন কলেজ অধ্যক্ষ তহিজার রহমান শান্তি, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সাহেদুজ্জামান কোয়েল, উপাধ্যক্ষ জিনাত ইখতার জাহান কুহেলী, সহকারী অধ্যাপক আব্দুল জলিল, শিক্ষার্থীদের মধ্যে মাশিয়া তাসনিম বর্ণ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd