• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

ধর্মপাশায় স্কুলছাত্রী জুই আক্তার পুনরায় অপহরণের অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name / ২৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের নবম শ্রেণির স্কুলছত্রী জুই আক্তারকে পুনরায় অপহরণের অভিযোগ তুলেছেন তার পরিবার। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে চকিয়াচাপুর পুরানবাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুই আক্তারের ছোট চাচা মধু আকন্দ। লিখিত বক্তব্যে জানানো হয়,বাদশাগনজ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুই আক্তার (১৪)দীর্ঘদিন ধরে স্হানীয় মোবারকের (পিতাঃআইজল মিয়া,পেশাঃঅটোরিকশা চালক) দ্বারা উও্যক্তের শিকার হচ্ছিল। এর প্রতিবাদ করায় গত ১৯জুন রাতে মোবারক ও তার সহযোগীরা জুইকে অপহরণ করে নিয়ে যায়।চার দিন পর মোবারক জুইয়ের পরিবারের কাছে মুক্তিপন দাবি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে জুইকে উদ্ধার করে এবং মোবারককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,গত ২৭ আগস্ট আদালত প্রাঙ্গণে ফের হামলা চালিয়ে জুইকে পুনরায় অপহরণ করে নিয়ে যায় মোবারক। এ সময় আদালতে ৷ উপস্থিত জুইয়ের বাবা মুজ্জাম্মেল আকন্দ হামলাকারীদের চিনতে পারেন। তার দাবি, মোবারকের সাথে রানা মিয়া,মনির মিয়া,হাবিকুল ও আজাহার আরো অনেকেই ছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী আআলী ফোরাম নামে এক ব্যক্তি বলেন,আদালতের পিছনে উৎপেতে থাকা মোবারকের লোকজন হঠাৎ করেই হামলা করে এবং জুই নামের মেয়েটিকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের হাবিকুল বলেন, আমাদের উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জুই আক্তারের পরিবারের দাবি আমাদের মেয়েকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে দেওয়া হোক,এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd