• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে পশ্চিম চিকনমাটি পাগলা বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা পটিয়ায় মাদকবিরোধী র‍্যালী, জিরো টলারেন্সে পুলিশ লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’ র আত্ম প্রকাশ,সভাপতি- শাহাদত, সম্পাদক – আমির সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল, ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ শেরপুর পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় ২০২৬ দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে পশ্চিম চিকনমাটি পাগলা বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:

মাদক নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি পাগলা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এ জন্য পরিবার, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন ডোমার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাবীবুল্লাহ, ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ডোমার ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী খন্দকার আহমাদুল হক মানিক, ডোমার ইউনিয়ন আমীর মোঃ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সচেতন এলাকাবাসী।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়া এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠন এবং আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd